Logo
শিরোনাম

আপত্তিকর ভিডিও নিয়ে অঞ্জলির বক্তব্য

প্রকাশিত:শুক্রবার ১২ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১১৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের টিভি রিয়েলিটি শো লক আপ। বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত সঞ্চালিত এ শোয়ে অংশ নিয়ে নজর কাড়েন অঞ্জলি আরোরা। এবার এমএমএস কাণ্ডে নাম জড়ালো তার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে অঞ্জলিকে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে বলে দাবি নেটিজেনদের।

সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ভিডিওতে এক পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায় এক নারীকে। নেটিজেনদের একাংশের দাবিএই নারী অঞ্জলি আরোরা আর পুরুষ সঙ্গীটি লক আপ প্রতিযোগিতার বিজয়ী মুনওয়ার ফারুকি। অন্য অংশের দাবি এ নারী অঞ্জলি আরোরা নন।

এ নিয়ে নেটদুনিয়ায় জোর সমালোচনার ঝড় বইছে। বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যম যোগাযোগ করে অঞ্জলির সঙ্গে। তবে বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি এই মডেল।

রিয়েলিটি শো লক আপ-এ থাকাকালীন মুনওয়ার ফারুকির সঙ্গে সম্পর্কে ছিলেন অঞ্জলি। পরবর্তী আকাশ নামে এক ভিডিও ক্রিয়েটরের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। কিছুদিন আগে এ বিষয়ে অঞ্জলি বলেন—‘আমার কাছে আকাশ বিশেষ কেউ। আমাদের মাঝে শক্ত বন্ধন রয়েছে। আমার হৃদয়ের বিশেষ জায়গায় তার অবস্থান। তবে এখনো আমাদের বাগদান সম্পন্ন হয়নি।


আরও খবর