Logo
শিরোনাম

আপত্তি থাকলে রিভিউ করা যাবে এইচএসসি পরীক্ষার ফল

প্রকাশিত:শনিবার ৩০ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২৯১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান ছাড়াও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ফলে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে তা পর্যালোচনা বা রিভিউ আবেদন করতে পারবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম জানান, ফলাফলে কারো আপত্তি থাকলে রিভিউ করতে পারবেন। শিগগিরই রিভিউয়ের পদ্ধতি জানিয়ে নোটিশ দেওয়া হবে। ফলে অসন্তুষ্ট হলে আবেদনের সুযোগ দেওয়া হবে।

গত বছরের ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনার কারণে তা বাতিল করা হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।


আরও খবর