Logo
শিরোনাম

আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস আজ

প্রকাশিত:বুধবার ২৩ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৮৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ ২৩ জুন। আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস। মেধাবী তরুণ জনগোষ্ঠীকে পেশা হিসেবে পাবলিক সার্ভিসকে বেছে নিতে উৎসাহিত করার উদ্দেশে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতি বছর এ দিবস পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সংস্থার নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বানীতে বলেন, আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস-২০১৯ উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত সব কর্মচারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মচারীদের কাজের স্বীকৃতি এবং পেশা হিসেবে পাবলিক সার্ভিসকে উৎসাহিত করার উদ্দেশে ২০০৩ সাল থেকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়ে আসছে।

সরকার রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে দেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্র এবং স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে দেশকে সমৃদ্ধির শিখরে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সৎ, দক্ষ, মেধাবী ও প্রতিশ্রুতিশীল সিভিল সার্ভেন্টদের মুখ্য ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।


আরও খবর