
ব্যাপক আন্দোলনের মুখে তিউনিসিয়ার পার্লামেন্ট
স্থগিত ঘোষণা করা হয়েছে। সে দেশের প্রেসিডেন্ট কাইস সাইয়েদ পার্লামেন্ট স্থগিত করে
দিয়েছেন। অন্যদিকে দেশটির প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণ করা হয়েছে।
স্থানীয় সময় রবিবার নিজের বাসভবনে জরুরি
বৈঠক শেষে এক বিবৃতিতে এ তথ্য জানান প্রেসিডেন্ট কাইস সাইয়েদ। তিউনিসিয়ার রাষ্ট্রীয়
গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে
এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, নতুন
প্রধানমন্ত্রীর সহযোগিতায় নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট। জানা গেছে,
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যর্থতা এবং দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য সরকারকে দায়ী
করে সম্প্রতি সে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ হচ্ছে।

