Logo
শিরোনাম

আমরা ওরকম নই: জাহ্নবী

প্রকাশিত:সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১০৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বলিউডে নায়িকাদের মধ্যে ইঁদুর দৌড় নতুন নয়। তাই সম্পর্কটাও তাদের মধ্যে খুব একটা উষ্ণ থাকে না। কিন্তু নতুন প্রজন্মের তারকা সারা, অনন্যা কিংবা জাহ্নবীদের মধ্যে সম্পর্ক কেমন? সম্প্রতি এ বিষয়ে মুখ খুললেন শ্রীদেবী কন্যা।

জাহ্নবী বলেন, অনন্যা, সারা, রাধিকা মদন, তারা সুতারিয়া- তারা প্রত্যেকেই দারুণ অভিনেত্রী। প্রত্যেকেই অসম্ভব আত্মবিশ্বাসী। আমার সহশিল্পীদের মধ্যে রাজ কুমার রাও ও পঙ্কজ ত্রিপাঠীও দারুণ। আমি সব সময় তাদের কাছ থেকে শিখতে চাই এবং এগিয়ে যেতে চাই। আমাদের মধ্যে পারস্পরিক সম্মান সম্পর্কটাকে অনেক সহজ করে দেয়। কে বেশি ভালো জামা পরেছে, কে ভালো কাজ করছে- এসব পর্যায় আমরা পেরিয়ে এসেছি। এসব নিয়ে আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। আমরা ওরকম নই। আমাদের মধ্যে ওরকম কোনো ব্যাপার নেই।

ধারণা করা হয়, বলিউডে নাকি নায়িকারা কেউ কারও বন্ধু হতে পারে না। এর উদাহরণও কম দেখা যায়নি। সারক্ষণ পেশাদারি প্রতিযোগিতা লেগেই থাকে। এদিকে জাহ্নবী কাপুর, সারা আলী খান ও অনন্যা একই সময়ে ইন্ডাস্ট্রিতে এসেছেন। তাদের মধ্যেও কি এমন প্রতিযোগিতা চলে?

জাহ্নবী বলেন, তারা প্রত্যেকেই দারুণ কাজ করে। অসাধারণ মানুষ। আমিও প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে ভাবি, কী করে ভালো কাজ করব, মানুষকে কী করে বিনোদন দেব। আমি নিজেও শেখার চেষ্টা করি সব সময়। সারাকে শেষ দেখা গেছে গুড লাক জেরি ছবিতে। হাতে আছে আরও গোটা কয়েক ছবি।

নিউজ ট্যাগ: জাহ্নবী কাপুর

আরও খবর