
দিল্লি টিকা দিচ্ছে না বলে বাংলাদেশ ইলিশ পাঠাচ্ছে না। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ড. মোমেন বলেন, আমরা এত নিচু মানসিকতার নই
দিল্লি টিকা দিচ্ছে না বলে বাংলাদেশ ইলিশ পাঠাচ্ছে না- ভারতীয় সংবাদ মাধ্যমের এমন খবরের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, আমরা এত নিচু মানসিকতার নই।
মঙ্গলবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, দিল্লি টিকা দিচ্ছে না বলে বাংলাদেশ ইলিশ পাঠাচ্ছে না। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ড. মোমেন বলেন, আমরা এত নিচু মানসিকতার নই।
এর বেশি তিনি কিছু বলতে চাননি।
প্রসঙ্গত, ভারতে বেশ কয়েক বছর ধরে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ। গত বছর জামাইষষ্ঠীর সময়ে পশ্চিমবঙ্গে দু’হাজার টন ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ সরকার।

