Logo
শিরোনাম

আমরা বেশি বেপরোয়া হয়ে গেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২৪৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
সংক্রমণ ঠেকাতে এরইমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে, জেলার কমিটি যেন যথাযথ পদক্ষেপ নেয়। বিভিন্ন প্রোগ্রাম যেন সীমিত করে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন নিয়ে আমরা আরও বেশি বেপরোয়া হয়ে গেছি। আমরা মাস্ক ব্যবহার করছি না। সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছি না। তিনি বলেন, আমরা অনেক বেশি সামাজিক অনুষ্ঠান করছি, যার মাধ্যমে সংক্রমণ আবারও বেড়ে গেছে। এটা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (১১ মার্চ) জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিয়ে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, যা বিপদ ডাকার তা ডেকে আনছে। দেশে দৈনিক শনাক্ত রোগীর হার ২ শতাংশের ঘরে নেমে গিয়েছিল। এখন তা আবারও বেড়ে ৬ শতাংশের কাছাকাছি চলে গেছে। ভ্যাকসিন নিয়ে আমরা আরও বেশি বেপরোয়া হয়ে গেছি। বাংলাদেশ থেকে করোনাভাইরাস যায়নি।

জাহিদ মালেক বলেন, সংক্রমণ ঠেকাতে এরইমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে, জেলার কমিটি যেন যথাযথ পদক্ষেপ নেয়। বিভিন্ন প্রোগ্রাম যেন সীমিত করে। যেগুলো না করলে সমস্যা হবে না সেগুলো যেন স্থগিত করে।

বাংলাদেশ কোভ্যাক্সের টিকা পাওয়ার অগ্রাধিকার তালিকায় রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী জুন নাগাদ এক কোটি ৯ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসতে পারে।


আরও খবর