Logo
শিরোনাম

আমিরাতের জালে আর্জেন্টিনার ৫ গোল

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ০২ সেপ্টেম্বর ২০২৩ | ৬৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টানা ৩৫ ম্যাচ অপরাজিত, জিতেছে কোপা আমেরিকা, ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ঘরে তুলেছে ফিনালিসিমা শিরোপাও। দুর্দান্ত ফর্মে থাকা এই আর্জেন্টিনার কাছে পাত্তাই পেল না আরব আমিরাত।

কাতার বিশ্বকাপে যাওয়ার আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সারলেন লিওনেল মেসি-দি মারিয়ারা। 

স্টেডিয়ামে আর্জেন্টিনা দল প্রবেশ করতেই সবার চোখ মেসির ওপর। বলে তার প্রতি স্পর্শে দর্শকরা উল্লাসে যেন ফেটে পড়েন। নিজেদের দেশেই যেন সফর করেছে আরব আমিরাত। প্রতিপক্ষ আর্জেন্টিনাকেই মনে হচ্ছিল স্বাগতিক দল। এমন ম্যাচে বল পায়ে জ্বলে উঠেছেন লিওনেল স্কালোনির শিষ্যরাও। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার রাতে আরব আমিরাতকে ৫-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে প্রস্তুতি সারলেন তারা।

এদিন ম্যাচ শুরুর ১৭ মিনিটেই আমিরাতের বিপক্ষে গোল করেন জুলিয়ান আলভারেজ। ২৫ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। পরে ৩৬ মিনিটে ডি মারিয়া তার জোড়া গোল পূর্ণ করলে আর্জেন্টিনা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এরপর প্রথমার্ধের শেষ দিকে গোলের দেখা পান লিওনেল মেসিও। ডি বক্সের সামনে ডি মারিয়ার সঙ্গে ওয়ান টু ওয়ান করে বক্সের মধ্যে ঢুকে ডান পায়ে দূরের পোস্টে শট নেন। বল উপরের অংশ দিয়ে জালে জড়ায়। তাতে আর্জেন্টিনা প্রথমার্ধেই লিড নেয় ৪-০ গোলে।


আরও খবর