Logo
শিরোনাম

আমি ওয়ানডে ও টেস্ট নিয়েই খুশি: মিরাজ

প্রকাশিত:রবিবার ১৩ মার্চ ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৩৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে মেহেদি হাসান মিরাজকে বিবেচনা করছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির নির্বাচকরা। তাই টেস্ট ও ওয়ানডে খেলে যাচ্ছেন এই অলরাউন্ডার। এজন্য অবশ্য কোনো আক্ষেপ নেই মিরাজের। জানালেন, টেস্ট ও ওয়ানডে দলের নিয়মিত সদস্য হতে পেরেই খুশি তিনি।

২০১৭ সালের ৬ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মিরাজের। কুড়ি ওভারের সবশেষ ম্যাচ খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ে সফরে। এরপর দেশের জার্সিতে এখন পর্যন্ত ১৩ টি-টোয়েন্টি খেলা মিরাজ ফরম্যাটটিতে ব্রাত্য হয়ে পড়েছেন।

দলে জায়গা না হলেও টি-টোয়েন্টিতে মিরাজের পরিসংখ্যান মন্দ না। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দ্যুতি ছড়িয়েছেন ২৪ বছর বয়সী ক্রিকেটার। নেতৃত্ব নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজির বেশ কয়েকটি জয়ে বড় অবদান রেখেছেন মিরাজ।

টি-টোয়েন্টি দলের বাইরে থাকলেও কোনো আক্ষেপ মিরাজকে বশ করতে পারছে না। খুলনার এই ক্রিকেটার আপাতত সাদা পোশাকের ক্রিকেট এবং পঞ্চাশ ওভারের ম্যাচেই নিজের সবটুকু মনোযোগ দিতে চান। গণমাধ্যমকে ২০১৬ যুব বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মিরাজ বলেন, আমার কাজ হল পারফর্ম করে যাওয়া। নির্বাচক প্যানেলে যারা আছেন, তারা জিনিসটা আমার চেয়ে ভালো বুঝেন। আমি মনে করি, যেটা ভালো হয়, তারা সেটাই করেন।


আরও খবর