Logo
শিরোনাম

আমি পর্দা করছি : সুজানা জাফর

প্রকাশিত:রবিবার ৩১ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২১৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলেছেন অভিনেত্রী সুজানা জাফর। ২০০১ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও গত বছরই বোরকা ও হিজাবে পাওয়া যায় অন্য এক সুজানাকে।

শোবিজ দুনিয়াকে বিদায় জানিয়ে নিজের ফ্যাশন হাউজ সুজানাস ক্লোজেস নিয়ে এখন অনেকটাই ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। ঈদ, পহেলা বৈশাখসহ বিভিন্ন দিবসে নিজের ফ্যাশন হাউস নিয়ে ফেস্টিভ্যালে অংশ নেন সুজানা। অ্যাকাউন্টিং পড়াশোনা করা এ অভিনেত্রী এখন পুরোদস্তুর ব্যবসায়ী। শোনা যাচ্ছে দুবাইয়ে স্থায়ী হচ্ছেন সুজানা।

দুবাইতে স্থায়ী হওয়া প্রসঙ্গে সুজানা বলেন, আমি আসলে দুবাইতে সেটেলড না। আমার ফ্যাশন হাউজের কালেকশনগুলো দুবাই থেকে নিয়ে আসি। আর কিছু ফেব্রিকসে আমি নিজেই ডিজাইন করি। নিজেকে ডিজাইনার না বললেও ডিজাইন করতে আমার ভালো লাগে।

মিডিয়াতে ফেরার সম্ভাবনা নিয়ে এই অভিনেত্রী দেশিয় গণমাধ্যমকে বলেন, অভিনয় ছাড়ার প্রসঙ্গে আমাকে কেউ বলেনি। আমি মন থেকেই মিডিয়া ছেড়েছি। মিডিয়া মানেই আমাদের সব সময় মেকআপ, সাজগোজের ওপর থাকতে হয়। আমি পর্দা করছি, তাই মিডিয়াতে ফেরার সম্ভাবনা নেই।

ভক্তদের উদ্দেশ্যে সুজানা বলেন, আমি এখন অনেক ভালো আছি। দুই বছর ধরে মিডিয়াতে কাজ না করলেও মানুষ এখনো আমকে মনে রেখেছে। আর সেটা আমি বুঝি তাদের রেসপন্স, তাদের ম্যাসেজ, তাদের রেসপেক্ট দেখে। আমার কাছে মনে হচ্ছে, মানুষের কাছে আগের থেকে এখন বেশি রেসপেক্ট পাই।

নিউজ ট্যাগ: সুজানা জাফর

আরও খবর