Logo
শিরোনাম

‘আমি মিথ্যা বলেছিলাম’

প্রকাশিত:রবিবার ১৬ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ অক্টোবর ২০২৩ | ৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিচুয়েশন কমেডি শো দ্যাট ৭০জ শো দিয়ে আলোচনায় আসেন মিলা কুনিস। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত চলা সিরিজটিতে জ্যাকি বার্কহার্টের চরিত্রে অভিনয়ের মাধ্যমে হাজারো তরুণ-তরুণীর হৃদয়ে জায়গা করে নেন অভিনেত্রী। প্রায় দুই দশক পর আলোচিত সেই টিভি শো নিয়ে গোপন সত্য প্রকাশ করলেন মিলা কুনিস।

ভ্যানিটি ফেয়ার সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, সিরিজটিতে অভিনয়ের জন্য বয়স লুকিয়েছিলেন তিনি। দ্যাট ৭০জ শোতে অভিনয়ের জন্য বয়স নির্ধারিত ছিল ১৮ বছর। কিন্তু সে সময় তার বয়স ছিল ১৪ বছর। বয়স বাড়িয়ে সুযোগ নিয়েছিলেন অভিনেত্রী।

মিলা কুনিস বলেন, ওই সিরিজে অভিনয়ের সময় আমার বয়স নিয়ে অনেক কথা হয়। আমি পরিষ্কার করে বলতে চাই, আমি তখন মিথ্যা বলেছিলাম। অডিশনের আগে মিথ্যা বললেও পরে প্রযোজকদের কিন্তু অভিনেত্রীর আসল বয়স জানা হয়ে যায়। তত দিনে অবশ্য শুটিং শুরু হয়ে গেছে।

দ্যাট ৭০জ শো নিয়ে এত কথা বলার কারণ, শোটির স্পিন-অফ নিয়ে আসছে নেটফ্লিক্স। স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে শোর স্পিন-অফ দ্যাট ৯০জ শো আসা নিশ্চিত হলেও দিনতারিখ এখনো ঠিক হয়নি। আবারও শোটি নিয়ে এ প্রজন্মের দর্শকের সামনে আসতে কেমন লাগছে? মিলা কুনিস বলেন, দারুণ! যাঁরা শোটি দেখেছেন, সিকুয়েলের খবর শুনে সবাই খুশি হবেন।

এই স্পিন-অফের আগেই নেটফ্লিক্স মুক্তি পেয়েছে অভিনেত্রীর আরেক ছবি লাকিয়েস্ট গার্ল অ্যালাইভ। ৭ অক্টোবর মুক্তি পাওয়া এই মিস্ট্রি থ্রিলারধর্মী ছবি তৈরি হয়েছে ২০১৫ সালে প্রকাশিত একই নামের উপন্যাস অবলম্বনে।

নিউজ ট্যাগ: মিলা কুনিস

আরও খবর