Logo
শিরোনাম

আমি দীঘিকে ছাড়ব না : দেলোয়ার জাহান ঝন্টু

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৫৮৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভীষণ চটেছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। রেগেই খামতি দেননি রীতিমতো দীঘির বিরুদ্ধে মামলার প্রস্তুতি শুরু করেছেন বলে জানান ঝন্টু।

এক ভিডিও সাক্ষাৎকারে এসব কথা বলেন খ্যাতিমান এই পরিচালক। ওই সাক্ষাৎকারে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, আজকে কালকের মধ্যে হাইকোর্ট থেকে ওর কাছে উকিল নোটিশ চলে যাবে। আমি ওকে ছাড়ব না।

নায়িকা হিসেবে দীঘির প্রথম মুক্তি প্রতীক্ষিত ছবি তুমি আছো তুমি নেই। এটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। এই ছবিটি ঘিরেই দ্বন্দ্বের সূত্রপাত।

আসছে ১২ মার্চ ছবিটি মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক। ইউটিউবে এই ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই সমালোচনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন শিশুশিল্পী থেকে নায়িকা বনে যাওয়া দীঘি।

গেলো ৮ মার্চ একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ঝন্টুর সাক্ষাৎকারটি। এ সময় তার সঙ্গে সিনেমার প্রযোজক সিমিকে দেখা গেছে। তার অভিযোগ, নায়িকা হয়েও দীঘি তুমি আছো তুমি নেই ছবির সমালোচনা করেছে। তার কথায় দর্শক বিমুখ হবে। ছবিটি চলবে না। দীঘির জন্য এক কোটি টাকা ক্ষতি হবে ঝন্টুর।

ঝন্টু আরও বলেন, আমি ওকে ছাড়ব না। যেভাবেই হোক আমি ওকে ছাড়ব না। দীঘি যখন বলেছে, সিনেমাটি চলবে না তখন পরিচালক হিসেবে আমারও মানহানি হয়েছে। আমি মানহানি মামলা করব দীঘি ও তার মামার নামে। শুটিং, ডাবিংয়ের সময় দীঘি এ ছবির প্রশংসা করেছে, এখন কেন সে সমালোচনা করছে। ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং রং।


আরও খবর