Logo
শিরোনাম

আমেরিকার রাস্তায় ফের বন্দুকবাজদের হামলা, নিহত ৩ আহত ১১

প্রকাশিত:সোমবার ০৬ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আমেরিকার রাস্তায় বন্দুকবাজদের হামলায় এক মহিলা-সহ তিন জন নিহত হলেন। আহত হয়েছেন ১১ জন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে আমেরিকার ফিলাডেলফিয়ার একটি জনপ্রিয় রাস্তায়।

সে দেশের পুলিশ জানিয়েছে, প্রতি সপ্তাহান্তের মতো শনিবারও শহরের প্রচুর মানুষ সাউথ স্ট্রিটের রাস্তায় আনন্দ করতে বেরিয়েছিলেন। সেই সময় কয়েক জন বন্দুকধারী এসে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। ১১ জন আহতের মধ্যে কয়েক জনের অবস্থা সঙ্কটজনক। এই ঘটনায় পুলিশ এখনও অবধি কাউকে গ্রেফতার করতে পারেনি। তারা জানিয়েছে, এই ঘটনার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি।

ঘটনাস্থল থেকে কয়েকটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। বন্দুকবাজরা চম্পট দেয়। পুলিশ জানিয়েছে, শনিবার পরিস্থিতি সামাল দিতে রাত পেরিয়ে যায়। ফলে দোষীদের চিহ্নিত করা যায়নি। রবিবার সকালে আশেপাশের দোকানপাট খুললে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে।

 

 


আরও খবর