Logo
শিরোনাম

আমাজানে ব্রিটিশ সাংবাদিক নিখোঁজ

প্রকাশিত:মঙ্গলবার ০৭ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পৃথিবীর বিখ্যাত বনাঞ্চল আমাজন ফরেস্টের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক ডম ফিলিপস এবং একজন ব্রাজিলিয়ান আদিবাসী বিশেষজ্ঞ নিখোঁজ হয়েছেন।ফিলিপস ব্রাজিল থেকে নিয়মিত গার্ডিয়ান পত্রিকায় লেখালেখি করতেন। তাকে শুক্রবার সর্বশেষ আমাজনের জাভারি অঞ্চলে দেখা যায়।

একটি বইয়ের গবেষণার জন্য তিনি আদিবাসী বিশেষজ্ঞ ব্রুনো পেরেইরাও সঙ্গে আমাজন ভ্রমণ করেন। কয়েকদিন আগে আদিবাসী গ্রুপ থেকে দুইজনেই হুমকি পেয়েছিলেন। ফিলিপসের পরিবার বলেন, তার খুঁজে প্রতি সেকেন্ড প্রহর গুণছি।

ফিলিপসের সহধর্মিনী আলেসান্দ্রা সাম্পাইও বলেন, অনুগ্রহ করে জরুরি পদক্ষেপ নিয়ে তাদের খোঁজ জানান। কারণ জঙ্গলে প্রতিটি সেকেন্ড গণনা করা হয়, প্রতি সেকেন্ড জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দেয়।

এদিকে ফিলিপসের সন্ধানে ফেডারেল পলিশ এবং নেভি প্রত্যন্ত অঞ্চলে অনুসন্ধান চালাচ্ছেন। সোমবার সন্ধ্যায় মানব পাচারের সঙ্গে যুক্ত দুইজন মৎস্যজীবীকেও গ্রেফতার করেছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদপত্র ও গ্লোবো।

৫৭ বছর বয়সী ফিলিপস আমাজনের উপর ব্যাপক লেখালেখি করেন এবং এক দশকের বেশি সময় ধরে তিনি ব্রাজিলে বসবাস করছেন।

ফিলিপসের সঙ্গে অ্যামাজনের জঙ্গলে ঢুকে নিখোঁজ হয়েছেন ব্রাজিল সরকারের আদিবাসী বিষয়ক সংস্থা ফুনাইয়ে কর্মকর্তা ব্রুনো পেরেইরাও। তিনি অ্যামাজনে বিচ্ছিন্ন উপজাতি বিষয়ক বিশেষজ্ঞ।

এ দুজনই আদিবাসী গ্রুপের পক্ষ থেকে হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফিলিপসের নিখোঁজ হওয়া নিয়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা টুইট করেছেন, ফিলিপস ২০১৭ সালে গার্ডিয়ানের জন্য আমার সাক্ষাৎকার নিয়েছিলেন। আমি আশা করি তারা ভালো, নিরাপদ আছেন। দ্রুত খুঁজে পাওয়া যাবে।


আরও খবর