Logo
শিরোনাম

আমাদের সন্তান শীঘ্রই আসছে : আলিয়া ভাট

প্রকাশিত:সোমবার ২৭ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৪৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিয়ের আড়াই মাসের মধ্যে অন্তঃসত্ত্বা আলিয়া! সপ্তাহের শুরুতে খুশির জোয়ার কপূর পরিবারে। মা হতে চলেছেন রণবীর-ঘরনি! নিজেই ঘোষণা করেছেন সন্তানের আগমন বার্তা। সঙ্গে ডাক্তারখানায় পরীক্ষা-নিরীক্ষা চলার ছবি।

ইনস্টাগ্রামে আলিয়ার ওই পোস্টে দেখা গিয়েছে, আল্ট্রাসোনোগ্রাফি চলছে অভিনেত্রীর। হাসি মুখে কম্পিউটারের পর্দায় চোখ রেখে হাসপাতালের শয্যায় শুয়ে গঙ্গুবাঈ। ফ্রেমে রয়েছেন রণবীরও। তাঁর উৎসুক চোখও নিবদ্ধ মনিটরে। যেন একসঙ্গে স্বপ্ন বুনছেন যুগলে। ছবিটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে আলিয়া লিখেছেন, আমাদের সন্তান শীঘ্রই সে আসছে।


আরও খবর