Logo
শিরোনাম

আলোর স্বল্পতার কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২৩২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আলোর স্বল্পতার কারণে আপাতত বন্ধ রয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি। বৃষ্টির সম্ভবনা না থাকলেও ক্যান্ডিতে অন্ধকার ঘনিয়ে আসলে ম্যাচটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিশিয়ালরা। এখনো দ্বিতীয় দিনের খেলা ২৫ ওভারের মতো বাকি।

খেলা বন্ধ হওয়ার আগে চার উইকেটে ৪৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। উইকেটে অপরাজিত আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

এর আগে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। টেস্টের প্রথম দিনই নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিন দেড়শ হাঁকিয়ে সম্ভাবনা এগিয়ে নেন ডাবল সেঞ্চুরির দিকে। কিন্তু শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরির মাইলফলক ছোঁয়া হলো না। ১৬৩ রানে থামল শান্ত এক্সপ্রেস। একদম টেস্ট মেজাজে খেলা শান্ত এই রান তুলতে খেলেছেন ৩৭৮ বল। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৭টি বাউন্ডারি ও এক ছক্কায়।

আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের প্রথম সেশনে সেঞ্চুরি হাঁকালেন মুমিনুল হক। লাঞ্চ বিরতির আগে ধনঞ্জয়ার বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। ২২৪ বলে শতক স্পর্শ করেন তিনি।

অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার অফ স্টাম্পের একটু বাইরের বল কাট করে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটান মুমিনুল। ক্যারিয়ারের অষ্টম বছরে এসে বিদেশে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন মুমিনুল।


আরও খবর