Logo
শিরোনাম

আল্লু অর্জুন করোনা পজিটিভ

প্রকাশিত:বুধবার ২৮ এপ্রিল ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর নিজেই জানিয়েছেন এই স্টাইলিশ স্টার

বুধবার (২৮ এপ্রিল) ইনস্টাগ্রামে এক বিবৃতিতে আল্লু অর্জুন লিখেছেন, আমি কোভিড টেস্টে পজিটিভ হয়েছি। বাড়িতে আইসোলেশনে আছি এবং সকল প্রটোকল মেনে চলছি।

সবাইকে বাড়িতে নিরাপদে থাকার অনুরোধ জানিয়ে তিনি আরো লিখেছেন, যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের কোভিড টেস্ট করানোর অনুরোধ করছি। বাড়িতে নিরাপদে থাকুন এবং সুযোগ এলে টিকা নিন। সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমি ভালো আছি।

আল্লু অর্জুন অভিনীত পরবর্তী সিনেমা পুষ্পা। এটি পরিচালনা করছেন সুকুমার। আল্লু ছাড়াও সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। পুষ্পা সিনেমাটি আগামী ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে মুক্তির তারিখ পেছাতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।


আরও খবর