
সরকার কোনো ভালো
মানুষকে গ্রেপ্তার করছে না, আলেমের মুখোশধারীদের গ্রেপ্তার করছে বলে মন্তব্য করেছেন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ।
মঙ্গলবার (২০
এপ্রিল) রাজধানীতে সরকারি বাসভবন থেকে বাংলাদেশ সংবাদ সংস্থা ও এটুআই আয়োজিত 'ডিজিটাল
বাংলাদেশ বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা' শীর্ষক অনলাইন কর্মশালা উদ্বোধনে
এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
ড. হাছান মাহমুদ
বলেন, আলেমের মুখোশ পড়ে সহিংসতা চলায় তারা কখন ভালো কাজ করতে পারে না। সরকার কোনো আলেম
বা ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করছে না, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করছে। যে সমস্ত দুষ্কৃতিকারী
২৬ থেকে ২৮ মার্চ সমগ্র দেশে তান্ডব চালিয়েছে, নিরীহ মানুষের ঘরবাড়ি-সহায়-সম্পত্তি,
যানবাহন জ্বালিয়ে দিয়েছে, ভূমি অফিসে আগুন দিয়ে সাধারণ মানুষের জমির দলিলপত্র পুড়িয়েছে,
ফায়ার স্টেশন-রেল স্টেশনে হামলা করে ক্ষতি করেছে এবং যারা মানুষের ওপর আক্রমণ চালিয়েছে,
তাদের এবং তাদের নির্দেশদাতাদের সরকার গ্রেপ্তার করছে।
তিনি আরও বলেন,
কোনো ভালো আলেম এসব অপরাধের সাথে যুক্ত ছিলো না, আলেমের মুখোশধারীরাই এসবে যুক্ত এবং
সরকার তাদেরকেই গ্রেপ্তার করছে।

