Logo
শিরোনাম

আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার

প্রকাশিত:সোমবার ২৯ আগস্ট ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১১০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাতীয় দলের সাবেক ক্রিকেটার আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহকর্মীর নাম সাহিদা (২৫) বলে জানা গেছে।

মহাখালী ডিওএইচএসে আকরাম খানের বাসার পাশ থেকেই এই মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, আকরাম খানের কাছ থেকে খবর পেয়েই গতকাল রবিবার রাত ১১টার দিকে ঘটনাস্থলে যায় কাফরুল থানা পুলিশ।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিব বলেন, মহাখালী ডিওএইচএসে ৩ নম্বর রোডের ১৫৭ নম্বর বাসার কাছ থেকে আকরাম খানের গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়। এই স্থানের আলামত সংগ্রহ করে মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

এসআই মো. হাসিব আরও বলেন, আমাদের সঙ্গে আকরাম খানও আছেন। তারা খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ।’

নিউজ ট্যাগ: মরদেহ উদ্ধার

আরও খবর