Logo
শিরোনাম

আকাশের দিকে তাকিয়ে আকুতি মিমি চক্রবর্তীর

প্রকাশিত:শনিবার ০২ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ৩১৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আকাশের দিকে তাকিয়ে আকুতি মিমি চক্রবর্তীর। মানবসভ্যতার অসহায়তার সময় চলছে এখন। শুধুমাত্র অপেক্ষা আর আশা ছাড়া কিছুই করার নেই। সেই জন্য নতুন বছরের কাছে আকুতি তার। ২০২০ সালের মতো নতুন বছরটাও যেন মানবজাতির জন্য দুর্বিষহ হয়ে না ওঠে।

মিমি চক্রবর্তী তার ইনস্টাগ্রামে নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ২০২১, অনেক আশা নিয়ে আছি। আর ঠকিয়ো না আমাদের।

দুবাইয়ে বেড়াতে গিয়েছেন তিনি। দুবাইয়ের রাস্তাতেই একটি ছবি তুলেছেন। হলুদ রঙের স্কার্ট আর টপ পরে মুখে মাস্ক পরেছেন। আর সেই ছবির ক্যাপশনেই মিমি বছর শেষের আশার কথা জানালেন।


বুধবারও (৩০ ডিসেম্বর) একটি ছবি পোস্ট করে তিনি একই কথা লিখেছিলেন। পৃথিবীর কোটি কোটি মানুষের মতো মিমিরও নতুন বছরের কাছে একটিমাত্র চাহিদা। আবার সুস্থ হয়ে উঠুক পৃথিবী।

নিউজ ট্যাগ: মিমি চক্রবর্তী

আরও খবর