
চলচ্চিত্র শিল্পী
সমিতির (এফডিসি) নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ নিপুণের দ্বন্দ্বের আজও কোনো
সুরাহা হয়নি। এ বিষয়ে হাইকোর্টে দায়ের হওয়া রিটের রুল শুনানির দিন ফের পিছিয়েছে। শুনানির
জন্য আগামী ২২ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার হাইকোর্টের
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ
আদেশ দিয়েছেন।
এর আগে সোমবার
চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ
বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে চেম্বারজজ আদালতের জারি করা স্থিতাবস্থাও
বহাল রাখা হয়।সে হিসেবে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ শূন্যই থাকছে।

