Logo
শিরোনাম

আজমীর শরীফে পাওলি দাম

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৭৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কলকাতার একঝাঁক তারকা যখন ভোটের আবহে ব্যস্ত সময় কাটাচ্ছেন, তখন সেসব থেকে নিজেকে দূরে রেখেছেন আলোচিত অভিনেত্রী পাওলি দাম। এবার তাকে দেখা গেল রাজস্থানের আজমীর শরীফ দরগায়।

টলিউডের বহু তারকাই সরাসরি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। অনেকে বিজেপি আবার অনেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন। আবার কেউ কেউ প্রার্থী না হয়ে ভোটের প্রচারে সময় দিচ্ছেন। তবে সেসব থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী পাওলি দাম।

পাওলি দাম এই মুহূর্তে রয়েছেন রাজস্থানে রয়েছেন। রাজস্থানের আজমীর শরীফ দরগায় গিয়েছেন পাওলি। পাওলি দামের আজমীর শরীফ দরগা দর্শনের বেশকিছু মুহূর্ত লেন্সবন্দি হয়েছে। আর তা ছড়িয়ে পড়েছে আন্তর্জালে। দরগায় গিয়ে সেখানে ফুল ও চাদর চড়াতেও দেখা গিয়েছে পাওলিকে। 

প্রসঙ্গত, রাজস্থানে গেলে প্রায় কম বেশি সব তারকাকেই আজমীর শরীফ দরগায় যেতে দেখা যায়। তবে পাওলি একা গিয়েছেন, নাকি পরিবারের সঙ্গে গিয়েছেন, তা স্পষ্ট নয়।

নিউজ ট্যাগ: পাওলি দাম

আরও খবর