Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:শুক্রবার ০১ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৮৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/ জাতিকা। আপনার জন্মসংখ্যা : ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : রবি ও শুক্র। আপনার শুভ সংখ্যা : ১ ও ৬। শুভ বার : রবি ও শুক্র। শুভ রত্ন : রুবি ও হীরা।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। কোনও বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। মন ভালো থাকবে। কোনও প্রত্যাশা পূরণ হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন।

মিথুন (২১ মে-২০ জুন)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অধীনদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত রাখতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যেতে পারে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

নিজেকে যথাযথ ভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনও আশা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। অধীনদের কাজে লাগাতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনও আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো না-ও থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অপরের প্রতি সদাচরণ করুন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাববেন না। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। ধর্মকর্মের প্রতি আগ্রহ বোধ করতে পারে।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩