Logo
শিরোনাম

আজকের রাশিফল: রবিবার ২৬ জুন ২০২২

প্রকাশিত:রবিবার ২৬ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জোতিষ বিচারের মাধ্যমে জেনে নিন, আজকের রাশিফল রবিবার ২৬ জুন ২০২২। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন এই রাশিগুলির দিনটি কেমন কাটবে।

মেষ রাশি: পিঠে ব্যথায় সমস্যা হতে পারে। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দুপুরের পরে দাম্পত্য দিক সুখেই কাটবে।

বৃষ রাশি: স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি বাধতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন।

মিথুন রাশি: আজ সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে বিবাদ হতে পারে। উচ্চপদস্থ চাকরির খোঁজ আসতে পারে। পেটের সমস্যায় ভোগান্তির আশঙ্কা।

কর্কট রাশি: বুঝে খরচ করুন, আজ ব্যয়বহুল দিন। সংসারে কোনও দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসবে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে।

সিংহ রাশি: আজ স্ত্রী এমন কিছু কাজ করবেন যা দেখে আপনাকে হতভম্ব হতে হবে। নিজের কাজের ওপর নিজের গর্ববোধ হবে। জ্বরজ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা।

কন্যা রাশি: আজ নিজের কারও জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট হতে পারে। বেশি কথা বলায় ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে।

তুলা রাশি: কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। বাড়তি কিছু খরচ হতে পারে।

বৃশ্চিক রাশি: জমি বা সম্পত্তি কেনাবেচা করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত।

ধনু রাশি : ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের সামনে নতুন পথ খুলতে পারে। বাত রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে। বাড়তি ব্যবসায় লাভ হবে।

মকর রাশি: ব্যবসায় নতুন কিছু আজ না করাই ভাল হবে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চোরের ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সে দিকে যাবেন না।

কুম্ভ রাশি : সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে।

মীন রাশি : আজ শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা আছে। সংসারে আর্থিক টান থাকলেও সেটা মিটে যাবে। সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩