Logo
শিরোনাম

আজকের রাশিফল!

প্রকাশিত:সোমবার ০৬ জুন ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৩১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জোতিষ বিচারের মাধ্যমে জেনে নিন আজকের রাশিফল সোমবার ৬ জুন ২০২২। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন এই রাশিগুলির দিনটি কেমন কাটবে।

মেষ রাশি: অপরের কোনও উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে। আজ কোনও নিকটাত্মীয়ের শত্রুতা করার সম্ভাবনা। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। রক্তচাপ এবং সামাজিক সম্মান নিয়ে চিন্তা।

বৃষ রাশি: আজ আর্থিক চাপ বৃদ্ধি। সঞ্চয় কম হবে। কোনও আইনি কাজের জন্য মানসিক চাপ বাড়তে পারে। নতুন কোনও বন্ধুর সঙ্গে পরিচয়। ব্যবসায় উন্নতির পথে বাধা। কারও বিবাহ সংক্রান্ত ব্যাপারে খরচ বাড়তে পারে।

মিথুন রাশি:  ব্যবসায় খুব ভাল ফল পাবেন। শরীরের কোনও অংশে ক্ষত নিয়ে দুর্ভোগ। আইনি কোনও কাজের জন্য দিনটি ভাল নয়। কাজের প্রতি আজ একটু অনীহা আসতে পারে। সংসারের কোনও কাজের জন্য বিরক্তি।

কর্কট রাশি: কোনও সূত্র থেকে বাড়তি আয় হতে পারে। পুরনো কোনও রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। পড়াশোনার জন্য ভাল সময়। কোনও ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। শরীরের কোনও অংশে যন্ত্রণা বৃদ্ধি। কোনও কাজ করে মানসিক শান্তি পেতে পারেন।

সিংহ রাশি: শ্বশুরবাড়ির কাছ থেকে দামি কোনও উপহার পেতে পারেন। অন্যের ভুল ভাঙাতে গিয়ে নিজের সংসারে অশান্তি। দূর সম্পর্কের কেউ বাড়িতে আসতে পারেন। চাকরির পরীক্ষায় শুভ ফল লাভ। প্রতিবেশী সংক্রান্ত বিবাদ থেকে দূরে থাকুন।

কন্যা রাশি: সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে।ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। বাড়তি কোনও ব্যবসায় লাভ।

তুলা রাশি: বিজ্ঞান বিষয়ে চিন্তাভাবনা। সন্তানের জন্য কোনও কাজের যোগাযোগ। ব্যবসায় শুভ পরিবর্তন। ফাটকা থেকে আয় হতে পারে। পিতার সঙ্গে বিবাদ বাড়তে পারে। চাকরির স্থানে বিবাদ।

বৃশ্চিক রাশি: আজ সারাদিন খুব পরিশ্রম হওয়ার সত্ত্বেও কাজ খুব ভাল হবে না। প্রেমে ঝগড়া মিটে গিয়ে ফের দু‍‍`জনের মিল। কর্মক্ষেত্রে নিজের বুদ্ধির ভুলে ক্ষতি হওয়ার সম্ভাবনা। গুরুজনদের সঙ্গে দুর্ব্যবহারে মানসিক অশান্তি।

ধনু রাশি: মাথায় চোট লাগতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা। আইনি কাজে খরচ বৃদ্ধি। বন্ধুমহলে বিবাদ। সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে। ধর্মীয় কাজে খরচ হতে পারে। ব্যবসায় একটু ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তা। বন্ধুদের নিয়েও চিন্তা বাড়তে পারে।

মকর রাশি: মায়ের কাছ থেকে সম্পত্তির প্রাপ্তিযোগ। সপরিবারে বায়ুপথে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। আজ আপনাকে সারা দিন সন্দিগ্ধ অবস্থায় কাটাতে হতে পারে। আর্থিক দিক ভালই দেখা যাচ্ছে। চোখ বা পায়ের সমস্যায় ভোগান্তি।

কুম্ভ রাশি: কর্মস্থানে সমস্যা বাড়তে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। সামাজিক সুনাম পেতে পারেন। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

মীন রাশি: শৌখিনতার জন্য অর্থ খরচ। আইন সংক্রান্ত ঝঞ্ঝাট। নিজের অভিজ্ঞতা দিয়ে ব্যবসায় উন্নতি আসবে। আটকে থাকা পাওনা আদায় হতে পারে। সন্তানদের সঙ্গে মনোমালিন্য হওয়ার যোগ।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩