
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আজ মঙ্গলবার প্রথম
অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যচে বাংলাদেশের প্রতিপক্ষ
শ্রীলঙ্কা। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। তবে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না বাংলাদেশ
অধিনায়ক মাহমুদউল্লাহকে।
অধিনায়কের পিঠের ব্যথা এখনও পুরোপুরি সেরে ওঠেনি।
তাই মূল টুর্নামেন্টের আগে তাঁকে নিয়ে ঝুঁকি নেবে না টিম ম্যানেজম্যান্ট। যেমনটা ইঙ্গিত
দিলেন দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বাশার জানান, টুর্নামেন্ট
শুরুর পর আগে যতটা সম্ভব মাহমুদউল্লাহকে বিশ্রাম দিতে চান তাঁরা, ‘চোট নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নেই। (মাহমুদউল্লাহ) রিয়াদের হালকা পিঠের
ব্যথা আছে। মূল খেলা শুরু হলে খুব একটা বিশ্রামের সুযোগ নেই। একের পর এক ম্যাচ আছে।
যে কারণে আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। ওকে হয়তো প্রস্তুতি ম্যাচেও বিশ্রাম দেওয়া হবে।
যেহেতু অভিজ্ঞ ক্রিকেটার, তাকে একটু বিশ্রাম দিয়ে ম্যাচের আগে প্রস্তুত করার চেষ্টা
করব।
পিঠে ব্যথা থাকায় অধিনায়ক মাহমুদুল্লাহ ওমান ‘এ’
দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলতে পারেননি। ওমান ‘এ’
দলের বিপক্ষে রান পাননি মুশফিক, আফিফ, সৌম্যরা। তাই আজ তাঁদের জন্য রানে ফেরার বড় পরীক্ষা।

