Logo
শিরোনাম

আজ থেকে পরিবহন শ্রমিকদের করোনার টিকা প্রয়োগ শুরু

প্রকাশিত:বুধবার ১৯ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২০০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সর্ব স্তরের জনগণকে টিকার আওতায় আনছে সরকার। সম্প্রতি করোনা পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে পরিবহন শ্রমিকদেরকে টিকার আওতায় আনার বিষয়টি বিশেষ ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার (১৯ জানুয়ারি) মহাখালী বাস টার্মিনালে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে। তালিকা অনুযায়ী আজ ১০০ জন পরিবহনশ্রমিককে টিকা দেওয়া হবে। আজ সকালে মহাখালী বাস টার্মিনালে এই টিকা কার্যক্রম শুরু করেন বিআরটিএ ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

এদিকে টিকা কার্যক্রম শুরুর আগেই মহাখালী বাস টার্মিনালে পরিবহনশ্রমিকেরা টিকা নেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। টিকার আওতায় এসে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

টিকা নেওয়ার পরে নাজমুল ইসলাম নামের এক শ্রমিক বলেন, আমরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারি না; তাই এত দিন টিকা দিতে পারিনি। এখানে টিকা নিতে কোনো ঝামেলা হয়নি।

টিকা কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সিতাংশু শেখর বিশ্বাস বলেন, মন্ত্রিপরিষদের বিধিনিষেধের নির্দেশনায় বলা হয়েছে, পরিবহনশ্রমিকদের বাধ্যতামূলকভাবে করোনা টিকার সনদ থাকতে হবে। সেই নির্দেশনা পরিপালনের উদ্দেশ্যে আজ থেকে পরিবহনশ্রমিকদের করোনা টিকা দেওয়া শুরু হচ্ছে।



আরও খবর