Logo
শিরোনাম

আজ থেকে কমতে পারে কুয়াশা: আবহাওয়া অফিস

প্রকাশিত:শুক্রবার ০৬ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৩২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকায় এবার শীত এসেছে স্বাভাবিক সময়ের অনেকটা পরে। তবে গত দুই দিনে শীতের অনুভূতি অনেকটাই হাড়কাঁপানো। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার থেকে কমে আসতে পারে কুয়াশা। সেই সঙ্গে বাড়তে পারে উত্তাপ।গতকাল বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, শীত আরও দুয়েক দিন থাকতে পারে। তারপরেই যে শীত কমে যাবে, সেটা বলা যাবে না। তবে শীতের তীব্রতা কিছুটা কমে আসবে।

গত কয়েকদিনের কুয়াশার পর বৃহস্পতিবার দুপুরে আলোর ঝলক দেখা গেলেও, বিকেলের পর থেকে আবারও রাজধানী ঢেকে যায় তীব্র কুয়াশায়। জেঁকে বসে শীত। বাতাসে কনকনে ঠাণ্ডা। ঘরের বাইরে শীত উপেক্ষা করেই কাজ করতে হয় নগরবাসীর। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ।

ঢাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। এদিন ঢাকায় উত্তর অথবা উত্তর পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ঢাকাসহ সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ শুক্রবার ঢাকায় সূর্যোদয় হয় ভোর ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে।


আরও খবর