Logo
শিরোনাম

আজ থেকে ৪১ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

প্রকাশিত:সোমবার ২৯ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

৪১ তম বিসিএসের লিখিত পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে।  আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। রোজ সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হবে।  সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের সব প্রস্তুতি নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছে পিএসসি।

এতে বলা হয়েছে, ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীদের বেশ কিছু শর্ত মেনে পরীক্ষায় বসতে হবে। কোনো পরীক্ষার্থী এসব শর্ত ভঙ্গ করলে তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। যদি কেন্দ্রের মধ্যে কারো কাছে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়, তাহলে তাকে বহিষ্কারসহ পিএসসির সব নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ অযোগ্য বলে ঘোষণা করা হবে।

পিএসসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষা কেন্দ্রের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ যাবতীয় সামগ্রী তল্লাশি করে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। 

গত ১ আগস্ট ৪১তম বিসিএসর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ২১ হাজার ৫৬ জন পাস করেন। ২০১৯ সালের নভেম্বরে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৬৬ শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  ওই বছরের ৫ ডিসেম্বর থেকে ২০২০ সালের ৪ জানুয়ারি পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়।

 


আরও খবর