Logo
শিরোনাম

আজ থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে পশুবাহী স্পেশাল ট্রেন

প্রকাশিত:শনিবার ১৭ জুলাই ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | ১৭৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপদে কোরবানীর পশু নিয়ে আসার জন্য আজ শনিবার (১৭ জুলাই) থেকে চালু হচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন। বিশেষ এ ট্রেনে গরু, মহিষ, ছাগল, ভেড়া পরিবহন করা হবে। আগামী ১৯ জুলাই পর্যন্ত এ ট্রেন চলাচল করবে।

আজ থেকে বিশেষ ট্রেন চালু হওয়ার বিষয়ে রেলওয়ে ঢাকা বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী বলেন, শনিবার কোরাবানীর পশু নিয়ে তিনটি বিশেষ ট্রেন ঢাকায় প্রবেশ করবে। ইতোমধ্যে আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।

তিনটি ট্রেনের মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর থেকে দুটি এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি পশুবাহী ট্রেন ঢাকায় আসবে। এসব ট্রেনের প্রত্যেকটিতে ৪০০টি পশু পরিবহনের ব্যবস্থা রয়েছে।

স্বল্প খরচে ব্যবসায়ীরা যাতে ঝামেলা ছাড়া রাজধানীতে কোরবানীর পশু বিক্রির জন্য নিয়ে আসতে পারেন এজন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।


আরও খবর