Logo
শিরোনাম

আজ সাদেক বাচ্চুকে হারানোর এক বছর

প্রকাশিত:মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১৫৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নব্বই দশকে পরিচালক এহতেশামের চাঁদনী ছবিতে অভিনয় করে পরিচিতি পান তিনি। রেডিও বা টেলিভিশনের আগে তিনি অভিনয় শুরু করেন মঞ্চে। তার নাট্যদলের নাম মতিঝিল থিয়েটার। আমৃত্যু তিনি দলটির সভাপতি ছিলেন।

তবে তার অভিনয় আলো ছড়িয়েছে সিনেমাতেই। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে জয় করে নিয়েছিলেন সারা বাংলার সিনেমাপ্রেমীদের মন। তিনি সাদেক বাচ্চু। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী।

২০২০ সালের ১৪ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু।

সত্তর দশকের শুরুতে মহিলা সমিতির মঞ্চে এক নাটকে সাদেক বাচ্চুর অভিনয় দেখে তাকে বিটিভিতে ডেকে নেন প্রযোজক আবদুল্লাহ ইউসুফ ইমাম। ১৯৭৪ সালে বিটিভিতে তিনি অভিনয় করেন প্রথম অঙ্গীকার নাটকে। তার অভিনীত নাটকের সংখ্যা হাজারের বেশি।

নিউজ ট্যাগ: সাদেক বাচ্চু

আরও খবর