Logo
শিরোনাম

আজ প্রকাশ হবে ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল

প্রকাশিত:বুধবার ৩০ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৪৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ বুধবার (৩০ মার্চ) ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে। পিএসসি সূত্রে আরও জানা গেছে, এবার বিসিএসে কাস্টমস ক্যাডারে ৪০টি পদ বাড়বে।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে তখনই বলা হয়েছিল।

এবার বিসিএসে ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এসব পদের সঙ্গে বিসিএসে কাস্টমস ক্যাডারে আরও ৪০টি পদ বাড়বে।


আরও খবর