Logo
শিরোনাম

আজ অভিনেতা চ্যালেঞ্জারকে হারানোর ১১ বছর

প্রকাশিত:মঙ্গলবার ১২ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | ১৪৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে অভিনয়ে আসেন অভিনেতা চ্যালেঞ্জার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

দক্ষ অভিনয় দিয়ে অল্প সময়ে দর্শকদের মন জয় করে নেন তিনি।

জনপ্রিয় এই অভিনেতার আজ ১১তম মৃত্যুবার্ষিকী। ২০১০ সালে ব্রেন ক্যান্সারের কাছে হেরে গিয়ে পৃথিবী থেকে বিদায় নেন তিনি।

অভিনেতা চ্যালেঞ্জার ১৯৫৯ সালে ঢাকার খিলগাঁওয়ে জন্মগ্রহণ করেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনিই ছিলেন সবার বড়। তার ছোট বোন মনিরা মিঠুও ছোট পর্দায় জনপ্রিয় একজন অভিনেত্রী।

প্রকৃত নাম ছিল এএসএম তোফাজ্জল হোসেন, ডাক নাম সাদেক। তাকে চ্যালেঞ্জার নামটি দিয়েছিলেন হুমায়ূন আহমেদ। তিনি সবচেয়ে বেশি অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের পরিচালনা-লেখা নাটক ও সিনেমায়।

হুমায়ূন আহমেদ পরিচালিত হাবলংগের বাজারে নাটক দিয়ে চ্যালেঞ্জারের অভিনয়ে অভিষেক হয়। এছাড়া একই পরিচালকের দুই দুয়ারী সিনেমা দিয়েও বড় পর্দায় যাত্রা শুরু হয় তার।

অভিনয় ক্যারিয়ারে দুই শতাধিক নাটকে অভিনয় করে সব বয়সী দর্শকের কাছে সমান জনপ্রিয় ছিলেন চ্যালেঞ্জার। যেকোনো চরিত্রে খুব সহজে মানিয়ে নিতে পারতেন তিনি। ন্যাচারাল অভিনয় করার ক্ষমতা ছিল তার। ধনী, গরিব, নাপিত, মন্ত্রী যেকোনো চরিত্র ফুটিয়ে তুলতে পারতেন এই অভিনেতা।

হুমায়ূন আহমেদ পরিচালিত চ্যালেঞ্জার অভিনীত সিনেমাগুলো হচ্ছে- দুই দুয়ারী, শ্যামল ছায়া, নয় নম্বর বিপদ সংকেত ও দারুচিনি দ্বীপ।

 


আরও খবর