Logo
শিরোনাম

আজ ১৭ ই মার্চ বুধবার, আজকের রাশিফল

প্রকাশিত:বুধবার ১৭ মার্চ ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ৩৬৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জ্যোতিষ শাস্ত্র মতে ভাগ্য পরিবর্তন হয় রাশিফল অনুযায়ী। জন্ম সময়কে হিসাব করে নির্ধারন করা হয় গ্রহের অবস্থান। আর সেই অবস্থান অনুযায়ী হয় রাশিফল নির্ধারন। গ্রহের অবস্থানের পরিবর্তনের ফলে পরিবর্তন হয় আমাদের ভাগ্য। এই বিশ্বের সকল মানুষের রাশি আলাদা আলাদা হয়ে থাকে। জেনে নিন রাশি অনুযায়ী আজ আপনার দিনটি কেমন যাবে।

তুলা রাশি দিনটি মিশ্র সম্ভাবনাময়। দাম্পত্য জীবনে কিছু অগ্রগতি আশা করা যায়। ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের সুযোগ আসবে। বিকালের দিকে সময় কিছুটা ঝামেলাপূর্ণ হয়ে উঠবে। পুলিশী হয়রাণি থেকে সতর্ক থাকুন। রাস্তাঘাটে সতর্কতার সাথে চলুন।

বৃশ্চিক রাশি দিনটি সকালের দিকে ভালো যাবে না। কর্মস্থলে নানা রকম ঝামেলা দেখা দিতে পারে। সহকর্মীদের আচরনে কষ্ট পাবেন। দুপর থেকে সময় ভালো হয়ে উঠবে। ব্যবসায় ভালো ক্রয় বিক্রয়ের আশা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধির যোগ।

মকর রাশি দিনটি ব্যয়বহুল। দিনের শুরুতে শরীর স্বাস্থ্য ভোগাতে পারে। কাজের লোকের অনুপস্থিতিতে গৃহিনী কিছুটা বিপাকে পড়তে পারেন। বিকালের দিকে জীবন সঙ্গিনীকে নিয়ে বাইরে ঘুরতে যেতে পারেন। ব্যবসায় কিছু আয়ের আশা করা যায়।

ধনু রাশি দিনটি মিশ্র সম্ভাবনাময়। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো রোজগার হতে পারে। অবিবাহিতদের বিয়ের কথা পাঁকা হওয়ার সম্ভাবনা। নব দম্পতিরা কোন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। বিকাল থেকে সময় কিছুটা প্রতিকূল থাকবে। রাস্তাঘাটে হয়রানির আশঙ্কা।

কুম্ভ রাশি দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে সন্তানের সাথে সময় কাটাতে পারেন। শিল্পী ও কলাকুশলীরা কোন অনুষ্ঠানে অংশ নিতে পারেন। দুপুরের পর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কোন মূল্যবান দ্রব্য হারিয়ে ফেলতে পারেন। রাস্তাঘাটে কোন ঝামেলায় না জড়ানোই ভালো।

মীন রাশি দিনটি শুভাশুভ মিশ্র। বাড়িতে সকাল সকাল কোন আত্মীয়ের আগমন হতে পারে। স্থাবর সম্পত্তি ও ভূমি সংক্রান্ত বিষয়ে কিছু জটিলতা দেখা দেবে। আত্মীয়দের উপর রাগারাগি করতে যাবেন না। বিকালে প্রেমের ক্ষেত্রে অগ্রগতি হবে।

মিথুন রাশি দিনটি মিশ্র। শনি চন্দ্রর প্রভাবে ব্যবসা-বাণিজ্যে বাধা-বিপত্তি ও ঝামেলার আশঙ্কা রয়েছে। জীবন সঙ্গির শরীর স্বাস্থ্য তেমন ভালো যাবে না। কোনো অংশীদারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। খুচরা-পাইকারি ব্যবসায় লাভের যোগ।

কর্কট রাশি দিনটি ভালো যাবে। ধার দেওয়া টাকা ফেরত পাবেন। অর্থ আগমনের যোগ। খুচরা ও পাইকারী ব্যবসায় সাফল্য আশা করা যায়। রেস্টুরেন্টে খেতে যেতে পারেন। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে। কারোর সাথে কমিটমেন্ট করার ক্ষেত্রে একটু সতর্ক হোন।

সিংহ রাশি আজ ভাগ্য সহায় হতে পারে। কোনো অতিন্দ্রীয় বিষয়ে চর্চা করতে পারেন। শিক্ষক ও গবেষকদের কাজে সাফল্য লাভের সম্ভাবনা। বিকালের দিকে কর্মস্থলে সাফল্য লাভ হবে। পদস্ত কর্মকর্তার সাহায্য পাওয়ার যোগ। রাজনৈতিক নেতাকর্মীরা আজ প্রত্যাশা পূরণের সুযোগ পাবেন।

কন্যা রাশি দিনটি ভালো যাবে। সকালের দিকে কোনো পাওনাদারের সাথে দেখা হতে পারে। হটাৎ করে আর্থিক সঙ্কটের সম্মূখীন হতে পারেন। কোনো আত্মীয়ের অসুস্থতা বা দূর্ঘটনার সংবাদ আসবে। দুপর থেকে সময় ভালো হয়ে উঠবে।

মেষ রাশি দিনটি ভালো যাবে। প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। বাড়ীতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। গৃহস্থালী কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। মায়ের সাহায্য আশা করতে পারেন। যানবাহন ক্রয়-বিক্রয় করতে পারেন।

বৃষ রাশি দিনটি ভালো যাবে। মিডিয়ার সাথে সম্পৃক্তদের নতুন কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। গার্মেন্টস মালিকদের কাজের দুশ্চিন্তা কমবে। ছোট ভাই বোনের সাফল্যে আনন্দ পাবেন। সংবাদিক ও প্রকাশকদের নতুন কাজের দায়িত্ব লাভের যোগ।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩