Logo
শিরোনাম

আইসিসির বর্ষসেরা তালিকায় সর্বাধিক খেলোয়াড় বাংলাদেশের

প্রকাশিত:বৃহস্পতিবার ২০ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২০২১ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন শুধু মুস্তাফিজুর রহমান। এবার বর্ষসেরা ওয়ানডে দলেও সুযোগ পেলেন তিনি। তবে শুধু মুস্তাফিজই নয়, তাঁর সঙ্গে আছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

আজ বৃহস্পতিবার দুপুরে ২০২১ সালের ওয়ানডের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। যেখানে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি তিন জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। দুজন করে সুযোগ পেয়েছেন পাকিস্তানের, দক্ষিণ আফ্রিকার ও শ্রীলঙ্কার।

টি-টোয়েন্টি ফরম্যাটে তো বটেই, ওয়ানডেতেও দারুণ বছর কাটিয়েছেন বাবর আজম। তাই এ ফরম্যাটের বছরসেরা একাদশের অধিনায়ক বাবর। তাঁর সঙ্গে পাকিস্তান থেকে আছেন ফখর জামান।

 

ওপেনিংয়ে সুযোগ পেয়েছেন পল স্টার্লিং। তাঁর সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার জানেমানে মালান। দক্ষিণ আফ্রিকা থেকে আছেন দুর্দান্ত ফর্মে থাকা রাসি ফন ডার  ডাসেন। শ্রীলঙ্কার আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চামিরা। টি-টোয়েন্টি দলেও সুযোগ পেয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বোলিংয়ে আছেন আয়ারল্যান্ডের আরেক ক্রিকেটার সিমি সিংহা।

বর্ষসেরা ওয়ানডে একাদশ : পল স্টার্লিং, মালান, বাবর আজম, ফখর জামান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, রাসি ফন ডার  ডাসেন, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, সিমি সিংহা ও মুস্তাফিজুর রহমান


আরও খবর