Logo
শিরোনাম

আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত : টিআইবি

প্রকাশিত:বুধবার ৩১ আগস্ট ২০২২ | হালনাগাদ:বুধবার ১৮ অক্টোবর ২০২৩ | ১২৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২০২১ সালে বাংলাদেশে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বলে জানিয়েছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তালিকায় শীর্ষে থাকা অপর দুটি সংস্থা হলো পাসপোর্ট ও বিআরটিএ। এই তিন খাতে সবচেয়ে বেশি ঘুষ নেওয়া হয়েছে উল্লেখ করে টিআইবি জানায়, দেশের ৭২ শতাংশ মানুষ ঘুষ না দিলে সেবা পায় না।

বুধবার (৩১ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সেবা খাত নিয়ে জরিপের ফল উপস্থাপনের সময় এসব তথ্য জানিয়েছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংবাদ সম্মেলনে জরিপের তথ্য তুলে ধরেন টিআইবির গবেষক ফারহানা রহমান।

২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত দুর্নীতি ও ঘুষের ওপর ভিত্তি করে এই জরিপ করা হয়। ওই জরিপের ফলের ভিত্তিতে এ চিত্র প্রকাশ করা হয়েছে।

জরিপের ফলাফলে বলা হয়, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, দুর্নীতির তালিকায় শীর্ষে থাকা অপর দুটি সংস্থা হলো পাসপোর্ট ও বিআরটিএ। সেবা খাতের বিষয়ে এখন পর্যন্ত ৯টি খানা জরিপ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সেবা খাতে দুর্নীতিতে কিছুটা ইতিবাচক পরিবর্তন এলেও সার্বিক তথ্য উদ্বেগজনক। বিচারিক বিভাগের দুর্নীতিও উদ্বেগজনক। যারা অনিময় করছেন, তারা ঘুষকে প্রাতিষ্ঠানিকীকরণ করেছেন। আর যারা দিচ্ছেন তারা এটিকে জীবনযাপনের অংশ করে নিয়েছেন।


আরও খবর