Logo
শিরোনাম

আগামী চারদিন বাড়তে পারে তাপমাত্রা

প্রকাশিত:বুধবার ১০ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৩০৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। তবে আগামী চারদিন টানা তাপমাত্রা বাড়তে পারে। আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, পঞ্চগড় ও কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


আরও খবর