Logo
শিরোনাম

আগামী ২৯ এপ্রিল থেকে বাস চালাতে চান মালিকরা

প্রকাশিত:শুক্রবার ২৩ এপ্রিল ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২১৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দ্বিতীয় দফায় চলমান কঠোর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী ২৮ এপ্রিল। এর পরদিন থেকেই বাস চালাতে চান পরিবহন মালিকরা।

দোকান মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে চলমান কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই আগামী ২৫ এপ্রিল দোকান ও শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। এর পরই আলোচনায় আসে গণপরিবহন চালু করার বিষয়।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আমরা আগামী ২৯ এপ্রিল থেকে বাস চালুর বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তবে কোনো সিদ্ধান্ত হয়নি।


আরও খবর