Logo
শিরোনাম

আফগানিস্তানের বিপক্ষে খেলছেন না ফিঞ্চ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ নভেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ৮৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অস্ট্রেলিয়ায় অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়েছেন সুপার টুয়েলভের তার দলের শেষ ম্যাচে আফিগানিস্তানের বিপক্ষে তিনি নাও খেলতে পারেন। কারণ তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন ফিঞ্চ। তবে সেদিন তিনি ফিল্ডিং করতে পারেননি।

সেমির দৌড়ে টিকে থাকতে আফগানিস্তানকে হারানোর বিকল্প নেই অস্ট্রেলিয়ার। তবে ওপেনার ফিঞ্চ ও মিডল অর্ডার ব্যাটার টিম ডেভিড ভুগছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে। ফিঞ্চ জানিয়েছেন, পরীক্ষায়ও তার ইনজুরির বিষয়টি পরিষ্কার তাই তিনি সামনের ম্যাচে দলের নেতৃত্বে থাকতে নাও পারেন।


আরও খবর