Logo
শিরোনাম

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০০

প্রকাশিত:বুধবার ২২ জুন ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১১৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১০০০ জনে দাঁড়িয়েছে। আজ বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এখনও অনেক মানুষ আহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

আহতদের উদ্ধারে ও জরুরি ওষুধ সরবরাহে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আইয়ুবী। তিনি বলেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কিছু পাহাড়ি প্রত্যন্ত এলাকায় এখনও পৌঁছানো যায়নি, তাই হতাহতের সঠিক সংখ্যাও জানা যাচ্ছে না।’

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দেশটিতে এ ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।


আরও খবর