Logo
শিরোনাম

আফগানিস্তানে বিস্ফোরণ, নিহত ৭

প্রকাশিত:মঙ্গলবার ০৬ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তেল শ্রমিকদের বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে আফগানিস্তানের বালখ প্রদেশের মাজার-ই-শরিফ শহরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

বালখ প্রদেশের পুলিশের কর্মকর্তা মোহাম্মদ আসিফ ওয়াজেরি জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে বালখ প্রদেশে হাইরাতান বন্দরের তেল কোম্পানির কর্মীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন।

তিনি বলেন, রাস্তার পাশের একটি গাড়িতে বোমাটি রাখা ছিল। তেল কোম্পানির শ্রমিকদের বহনকারী বাসটি সেখানে পৌঁছানোর পরপরই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজন অপরাধীর ধরতে অভিযান চলছে। 

তবে বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।


আরও খবর