Logo
শিরোনাম

আফগান সরকারি কর্মকর্তাদেরকে কাজে ফেরার আহ্বান

প্রকাশিত:মঙ্গলবার ১৭ আগস্ট ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ | ১৩০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আফগান সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সদ্য ক্ষমতা দখল করা সশস্ত্র গোষ্ঠী তালেবান। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

সাধারণ ক্ষমা ঘোষণা করে তালেবান সরকারি কর্মকর্তাদেরকে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে কাজে ফেরার আহ্বান জানায়।

তালেবানের বিবৃতিতে বলা হয়, সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। আপনাদের সবার স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবন শুরু করা উচিত।

তালেবান কাবুল দখলের পর পশ্চিমা বাহিনীসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগী হিসেবে কাজ করা লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন আতঙ্কজনক পরিস্থিতির মধ্যেই সাধারণ ক্ষমার ঘোষণা এলো।

এদিকে কাবুল থেকে বিদেশি কূটনীতিকদের ফিরিয়ে আনতে কাবুল বিমানবন্দরে ফ্লাইট চালু হয়েছে। গতকাল সোমবার রাতে ফ্লাইট বন্ধ রাখা হয়।


আরও খবর