Logo
শিরোনাম

আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে ফেসবুক

প্রকাশিত:সোমবার ২২ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৪৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আল-জাজিরার বিতর্কিত প্রতিবেদন সরানোর জন্য আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে ফেসবুক, তবে রায় এখনো বের হয়নি বলে জানিয়েছেন বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সুপ্রিমকোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ইউটিউবও রায়ের জন্য অপেক্ষা করছে। তবে টুইটার ও ইনস্টাগ্রামের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

অল দ্য প্রাইম মিনিস্টারস মেন সরাতে এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এক রিটের শুনানি হয় হাইকোর্টে। সেখানে আদালত আল জাজিরায় সম্প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টারস মেন সব ইন্টারনেট মাধ্যম থেকে অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেন।

আল জাজিরার ওই প্রতিবেদনের প্রতিবাদে গত ৮ ফেব্রুয়ারি কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির সম্প্রচার বন্ধ এবং অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন' প্রতিবেদনটি ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

নিউজ ট্যাগ: আল-জাজিরা

আরও খবর