Logo
শিরোনাম

আচরণবিধি না মানলে শাস্তি : ইসি

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আচরণবিধি না মানলে শাস্তির ব্যবস্থা নিতে সারাদেশে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ইসির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, সরকারি দল হিসেবে ক্ষমতাসীন দলের নেতা, এমপি, মন্ত্রীরা আইন মানতে বাধ্য। নির্বাচন কমিশনার বলেন, গাইবান্ধার নির্বাচন নিয়ে জাতীয় পার্টির অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় মো. আলমগীর নির্বাচনকালীন এলাকায় আচরণবিধি লঙ্ঘন না করতে ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানান। জাতীয় সংসদের স্পিকার ও সচিবদের কাছেও চিঠি পাঠাবে বলে জানান নির্বাচন কমিশনার।


আরও খবর