Logo
শিরোনাম

আবেদনময়ী ছবি পোস্ট করে নোংরা মন্তব্যের শিকার এভ্রিল

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৪২৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শোবিজ অঙ্গনে পথ চলা শুরু করেন জান্নাতুল নাঈম এভ্রিল। তবে নিজের বিয়ের তথ্য গোপন করার কারণে বিজয়ীর মুকুট হারান। এরপরে নানা সময়ে নানান বির্তকের জন্ম দেন এই অভিনেত্রী।

সম্প্রতি আবারো বির্তকের জন্ম দিয়েছেন এভ্রিল। অভিনেত্রী তার সোশ্যাল হ্যান্ডেলে নিজের কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলো গতকাল (১৭ মার্চ) পোস্ট করেন তিনি। একটি ছবিতে দেখা যায়- তার পরনে সাদা রঙের টপস ও হলুদ-সাদা রঙের স্কার্ট। আবেদনময়ী ভঙ্গিতে নেটদুনিয়ায় নজর কেড়েছেন এই অভিনেত্রী। ক্যাশপনে লিখেছেন- হঠাৎ এত বেখেয়ালি, বেহিসেবি? অল্প-স্বল্প প্রেমে, তুমিও পডড়েছো নাকি?

এমন ছবি পোস্ট করার পরেই লাইক কমেন্টের জোয়াড় বইছে তার সোশ্যাল হ্যান্ডেলে। অনেকে ইতিবাচক মন্তব্য করলেও অধিংকাংশ নেটিজেন নেতিবাচকভাবে তার সমালোচনা করছেন।

একজন লিখেছেন- প্যান্ট তো খুলে যাইতেছে, বলি সে খেয়াল কি আছে নাকি গ্যাছে। আরেকজন লিখেছেন, জোড়া-তালি মারা জামা কাপড় আর কতদিন পরবেন, এবার একটু ভালো কাপড় পরেন।

এবারই প্রথম নয়, এর আগেও ইনস্টাগ্রামে আবেদনময়ী একটি ভিডিও পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন এভ্রিল। ভিডিওতে দেখা যায়- খোলামেলা পোশাক পরে ইংরেজি একটি গানের তালে নাচছেন তিনি। এ নিয়েও নেটিজেনরা নানারকম মন্তব্য করেন। কিছুদিন আগে সুইম স্যুট পরেও সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।


আরও খবর