Logo
শিরোনাম

আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ আসছে আজ

প্রকাশিত:শনিবার ২৮ মে ২০২২ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর ২০২৩ | ১০৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অমর একুশের গানের রচয়িতা দেশবরেণ্য সাংবাদিক, লেখক, কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী মরদেহ আজ দেশে আসছে। বাংলাদেশ হাইকমিশন লন্ডনের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেলা ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছাবে।

সেখানে সরকারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করবেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানবন্দর থেকে মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনার নেওয়া হবে। গার্ড অব অনার ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত মরদেহ সেখানে রাখা হবে। এপর সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা হবে। বিকাল ৪টায় মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। শ্রদ্ধা নিবেদনের পর মিরপুরের শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ নেওয়া হবে। গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী সেখানে স্ত্রীর কবরের পাশে বিকাল সাড়ে ৫টায় তার লাশ দাফন করা হবে।

আবদুল গাফফার চৌধুরী ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে মারা যান। ২০ মে তার প্রথম জানাজা ইংল্যান্ডের ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হয়। এছাড়া সেখানকার আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান।


আরও খবর