Logo
শিরোনাম

আবার ফিরে আসছে অদ্ভুত সেই মিনিয়নরা

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১১ আগস্ট ২০২৩ | ৮৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কটকটে হলুদ রং, ছোট্ট ছোট্ট তিনটে আঙুল আর অদ্ভুত সব অঙ্গভঙ্গির সঙ্গে বিদঘুটে ভাষা এই হচ্ছে মিনিয়নদের চেনার উপায়। ২০১০ সালে ইউনিভার্সাল পিকচার্সের স্টুডিও ইলুমিনেশন এন্টারটেইনমেন্টের অ্যানিমেশন ছবি ডেসপিকেবল মি-তে প্রথম দেখা গিয়েছিল মিনিয়নদের, ক্রিমিনাল মাস্টারমাইন্ড গ্রু আর তার বন্ধু ড. নেফারিওর অনুগত হিসেবে।

২০১৩ সালে মুক্তি পাওয়া একই ছবির সিক্যুয়ালেও আছে তারা, আছে ২০১২ সালের অ্যানিমেটেড ছবি  দ্য লোরাক্স-এও। ডেসপিকেবল মি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি হিসেবে ২০১৫ সালের ১০ জুলাই মুক্তি পায় মিনিয়নস। এ ছবিটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো। প্রায় সাত বছর পর এবার পর্দায় আসছে এর সিক্যুয়েল মিনিয়স: দ্য রাইজ অব দ্য গ্রুডেসপিকেবল মি ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবি এটি।

আগামী ১ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এ ছবি। কাইল ব্যাল্ডা পরিচালিত এ ছবিতেও গ্রু চরিত্রে কন্ঠ দিয়েছেন স্টিভ ক্যারেল। গ্রুকে ঘিরেই আবর্তিত হয়েছে এ ছবির গল্প। তবে আগের মতোই মিনিয়নস এর অদ্ভুত সব কার্যক্রম ও কমেডি রয়েছে এখানে।

প্রথম ছবিতে আঁকাবাঁকা দাঁত থাকলেও ডেসপিকেবল মি টু তে মিনিয়নদের দেখা গেছে সোজা দাঁতে। নীল রঙের প্যান্টের সঙ্গে হাতে কালো দস্তানা আর চোখে ধাতব চশমা পরা, লম্বাটে বা গোল মাথা, কারও মাথায় চুল আছে, কারও মাথায় নেই, কেউ একচোখো আবার কারও দুটোই চোখ। তবে দেখতে যেমনই হোক, ওদের কান্ডকারখানা দেখলে হাসি চেপে রাখা কঠিন। মিনিয়নদের নিয়ে ভিডিও সাইটগুলোতে আরও আছে বিভিন্ন শর্টফিল্ম, আর কভার করা গান। মোবাইল গেমস, অফিশিয়াল রাইড, খেলনা, টি-শার্ট থেকে শুরু করে নেইল আর্টের ডিজাইনেও মিনিয়নরা সগৌরবে উপস্থিত। এমনকি ইলুমিনেশন এন্টারটেইনমেন্টের অফিশিয়াল মাসকটও হলো মিনিয়ন। এত জনপ্রিয় যারা তারা যখন আবার পর্দায় আসছে নতুন ছবি নিয়ে তখন দর্শকের কৌতুহলটা কেমন সেটা অনুমান করাই যায়।

নিউজ ট্যাগ: মিনিয়ন

আরও খবর