Logo
শিরোনাম

৯৯৯ থেকে কল পেয়ে শিয়ালের মাংসসহ যুবক আটক

প্রকাশিত:শুক্রবার ৩০ এপ্রিল ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৬১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌরসভা এলাকায় অবৈধভাবে শিয়ালের মাংস বিক্রি করার সময় পুলিশ এক যুবককে আটক করেছে।

আটককৃত রাহী (২১), সদর উপজেলার মোল্লা কাট পট্রির লিটনের ছেলে।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল পেয়ে নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের সুপার মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে শিয়ালের মাংসসহ আটক করে পুলিশ।

সুধারম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, আটক আসামির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে । ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজ ট্যাগ: নোয়াখালী

আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩