Logo
শিরোনাম

৯ মাসে ৩৪ নারী ধর্ষণের পর হত্যা: আসক

প্রকাশিত:শুক্রবার ১৪ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৬৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গত ৯ মাসে সারাদেশে কমপক্ষে ৩৪ জন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং আরও সাতজন ধর্ষণের পর আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য তুলে ধরা হয়।

এছাড়া  এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত একই সময়ে প্রায় ৭৩৪ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং আরও ১২৮ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন।

আসক-এর ডকুমেন্টেশন ইউনিট ২০২২ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯টি নেতৃস্থানীয় জাতীয় দৈনিক এবং সংস্থাটির নিজেদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যানগুলো তৈরি করেছে।

আসকের তথ্য বলছে যে একই সময়ে পারিবারিক সহিংসতায় কমপক্ষে ১৫৮ জন নারী তাদের স্বামীর হাতে খুন হয়েছেন। একই সময়ে কমপক্ষে ৩৯৫ শিশুকে হত্যা করা হয়েছে।

এছাড়াও এই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ক্রস ফায়ারে নিহত হন, একজন র‌্যাবের গ্রেপ্তারের পর নির্যাতনের কারণে মারা যান এবং একজন র‌্যাবের হেফাজতে হার্ট অ্যাটাকে মারা যান।

আসকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে শারীরিক নির্যাতনে দুজন মারা গেছেন, অন্য চারজনের নির্যাতনের কারণে মৃত্যু হয়েছে,একজন পুলিশ হেফাজতে আত্মহত্যা করেছে,একই সময়ে পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে মারা গেছে আরও দুজন।

আসক জানায়, সারাদেশে ৩৮৭টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় অন্তত ৫৮ জন মারা গেছেন এবং পাঁচ হাজার ৪০০ জন আহত হয়েছেন।


আরও খবর