Logo
শিরোনাম

৯ হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে সবজি

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৮৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নওগাঁ জেলায় চলতি মওসুমে মোট ৯ হাজার হেক্টর জমিতে শীতকালীন শাকসব্জির চাষ হয়েছে। এসবের মধ্যে রয়েছে শিম, লাউ, পটল, বেগুন, ফুলকপি, পাতা কপি, পালং শাক, মুলা, বরবটি, করলা, লালশাকসহ, চিচিঙ্গা,ওলকপি ইত্যাদি।

নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আবু হোসেন জানিয়েছেন উপজেলা ভিত্তিক শীতকালীন শাকসব্জি চাষের পরিমান হচ্ছে সদর উপজেলায় ৯৯০ হেক্টর, রানীনগর উপজেলায় ২৩০ হেক্টর, আত্রাই উপজেলায় ৩৮০ হেক্টর, বদলগাছি উপজেলায় ১২৩০ হেক্টর, মহাদেবপুর উপজেলায়, ১২৬০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৯৫০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ১৩২০ হেক্টর, সাপাহার উপজেলায় ৪৬৫ হেক্টর, পোরশা উপজেলায় ৩৯০ হেক্টর, মান্দা উপজেলায় ১০৮৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৭০০ হেক্টর।

কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে উল্লিখিত পরিমাণ জমি থেকে ১ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন শাকসব্জি উৎপাদিত হবে। এদিকে চলতি বছর খরিপ-১ মওসুমে ৬ হাজার ৭শ হেক্টর জমি থেকে ১ লক্ষ ২৩ হাজার ৬১৫ মেট্রিক টন শাকসবজি উৎপাদিত হয়েছে। সেই হিসেবে এ বছর জেলায় মোট শাকসব্জি উৎপাদনের পরিমাণ ৩ লক্ষ ৩ হাজার ৬শ ১৫ মেট্রিক টন। জেলার মোট ২৮ লক্ষ ১১ হাজার ১০ জনের জন্য জনপ্রতি প্রতিদিন ২শ গ্রাম হিসেবে মোট চাহিদা ২ লক্ষ ৩ হাজার ১শ  ৮৬ মেট্রিক টন।


আরও খবর

নওগাঁয় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২